দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্টাডি এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় চীন সরকারের আমন্ত্রণে সফররত বিএনপির ২০ সদস্যের তরুণ প্রতিনিধি দল সফরের দ্বিতীয় দিনে চংশিং মিউনিসিপাল পিপলস গভর্নমেন্টের পররাষ্ট্রবিষয়ক কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেয়। পরে তারা চংশিং ইন্টারন্যাশনাল লজিস্টিকস হাব এবং হাজার বছরের ঐতিহ্যবাহী সিকিকৌ অ্যানসিয়েন্ট টাউন পরিদর্শন করেন। প্রতিনিধি দলে জাতীয়তাবাদী যুবদলের ছয়জন সদস্যও রয়েছেন।
সফরের দ্বিতীয় দিনে প্রতিনিধি দল চংশিং মিউনিসিপাল পিপলস গভর্নমেন্টের ফরেন অ্যাফেয়ার্স অফিসের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় ডেপুটি ডিরেক্টর জেনারেল ফেং জিমিন প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
দিনের শেষ পর্যায়ে প্রতিনিধি দল চংশিংয়ের পাহাড়ঘেরা ঐতিহাসিক জনপদ সিকিকৌ অ্যানসিয়েন্ট টাউন পরিদর্শন করেন। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এই প্রাচীন নগরীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য, স্থাপত্যশৈলী এবং পর্যটন সম্ভাবনা সম্পর্কে তারা ধারণা লাভ করেন।
কেএম