দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, একটা নির্বাচিত সরকারের আমরা যত ধরনের প্রতারণা দেখলাম, এর আগে কোনো নির্বাচিত সরকারের চার মাসে এত প্রতারণা করতে পারে, এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই। তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফার প্রথম দফা সংবিধান সংস্কার পরিষদ।
তারা বলেছে এই পরিষদের মাধ্যমে জনগণের চাওয়া-পাওয়া অনুযায়ী সংবিধান তৈরি করবে। না হয় সংবিধান সংস্কার মিথ্যা, অন্যথায় ৩১ দফা তার চেয়ে বড় মিথ্যা। এর আগে মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির সাংগঠনিক সম্পাদক মু. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জেলার আহ্বায়ক মাহবুব আলম। মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুগ্ম আহ্বায়ক ইমাদুল ইসলাম।
অনুষ্ঠান ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এমএম