দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৬ মে) দেওয়া এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আমি সকলের অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
তিনি আরও বলেন, ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যার মূল শিক্ষা ত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। তার ভাষায়, কোরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর নৈকট্য লাভ এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই হওয়া উচিত জীবনের লক্ষ্য।
বিএনপি মহাসচিব বলেন, ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। এই উৎসব মানুষের মধ্যে ত্যাগের মানসিকতা জাগ্রত করে এবং সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের প্রেরণা দেয়।
তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি উৎসবই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। ঈদ মানবজাতিকে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ করে।
তিনি সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই এ উৎসবের প্রকৃত শিক্ষা।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এ বাণীতে তিনি দেশবাসীর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
জে আই