দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ গ্রাম কক্সবাজারের পেকুয়ায় ঈদের নামাজ আদায় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার সকাল ৯টায় স্থানীয় ঈদগাহ ময়দানে তিনি নামাজ আদায় করে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় উপজেলা মাঠ পরিদর্শন করেন এবং এর দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সবাই ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করলে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।’ তিনি সাম্প্রতিক সময়ে ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের উদ্যোগে আয়োজিত ‘গ্লোবাল সামিট অন ফ্রড’-এর প্রসঙ্গ তুলে ধরে বৈশ্বিক প্রতারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং এর টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অপরিহার্য।
পরে তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এমএস/