দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পড়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এমপিকে বহনকারী একটি হাইব্রিড মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ গুরুতর আহত না হলেও তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে এমপি বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন।
এমএস/