দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোটারের স্বাক্ষর জাল ও দ্বৈত নাগরিকত্বের কারণে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার (২ ডিসেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আব্দুল খালেক এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহী।
জানা গেছে, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও এর কোনো প্রমাণ জমা দেননি। দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
সংবিধান ও নির্বাচন আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকায় তার মনোনয়ন স্থগিত করা হয়।
এছাড়াও একই আসনের প্রার্থী বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক তার আসনের মোট ভোট সংখ্যার ১ ভাগ ভোটারের যে স্বাক্ষর জমা দিয়েছিলেন, বাছাইয়ে তাতে অসঙ্গতি পাওয়া যায়। দৈবচয়ন পদ্ধতিতে ভোটারদের স্বাক্ষর যাচাইয়ের সময় ১০ জন ভোটারের মধ্যে ৩ জনের জাল স্বাক্ষর প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ জন্য তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক জানান, দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের উপযুক্ত প্রমাণ জমা দেওয়ার জন্য তাকে ৪ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
এবি/