দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বলা হয় বিএনপির আদর্শিক কর্মী তৈরির আঁতুড়ঘর। এই সংগঠন থেকেই গড়ে উঠেছেন দলটির বহু কেন্দ্রীয় নেতা। তাই ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে আছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।
সম্ভাব্য সভাপতি, সাধারণ সম্পাদক ও ‘সুপার ফাইভ’ পদে বেশ কয়েকজন ছাত্রনেতার নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে।
সভাপতি পদে আলোচনায় যারা
সভাপতি পদে এগিয়ে আছেন বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।
এছাড়া শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা
সাধারণ সম্পাদক পদে এগিয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস।
এছাড়া শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, একই শাখার সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক এবং বর্তমান কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
‘সুপার ফাইভ’-এ পরিবর্তনের আভাস
‘সুপার ফাইভ’-এর বাকি পদগুলোতে যোগ্য নেতৃত্ব খুঁজছে বিএনপি হাইকমান্ড। বিশেষ করে গত জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অবদান বিবেচনায় নিয়ে এবারের কমিটিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনে ১১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী রয়েছেন। এই বড় অংশকে মূলধারার রাজনীতিতে আরও সক্রিয় করতে ‘সুপার ফাইভ’-এ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজনকে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এই বিবেচনায় নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু।
এছাড়াও ‘সুপার ফাইভ’-এর নেতৃত্বের জন্য আলোচনায় রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়–এর সাবেক ছাত্রনেতা ও বর্তমান কমিটির সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
/অ