• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

এনসিপির ভিত্তি অনেক মজবুত: নাহিদ ইসলাম

দেশ টিভি ডেস্ক
  ০৬ মার্চ ২০২৬, ১৭:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের মূল নেতৃত্বের বড় অংশ জাতীয় নাগরিক পার্টিতে থাকায় (এনসিপি) থাকায় দলটির ভিত্তি অনেক মজবুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য (এমপি) নাহিদ ইসলাম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির যাত্রা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন ছিল মূলত মাঠের সাধারণ ছাত্রদের। আর গত এক দশকে সারা দেশে যে নেতৃত্ব সংগঠিত হয়েছিল, তাদের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই দুই শক্তির মিলনমেলার নামই হলো এনসিপি। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমরা তাদের স্বাগত জানাই। তবে আন্দোলনের মূল নেতৃত্বের বড় অংশ এনসিপিতে থাকায় এই দলটির ভিত্তি অনেক মজবুত।’

দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, এনসিপি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদেশি কূটনীতিকদের কাছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। বিভিন্ন ইস্যুতে আমাদের দলের অবস্থান আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তবে ‘এনসিপির যাত্রা’ বইটিতে আমাদের সব অবস্থান ও আদর্শ স্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে।

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নাহিদ ইসলাম বলেন, গত দেড় বছরের অভিজ্ঞতা ও লড়াই আগামীর বাংলাদেশের গতিপথ ঠিক করে দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নেপালের মতো অস্থির পরিস্থিতি বাংলাদেশেও তৈরি হতে পারে।’ তিনি জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে সাহিত্য, গান ও সংস্কৃতির মাধ্যমে একে ফুটিয়ে তোলার পাশাপাশি নিরপেক্ষ গবেষণার আহ্বান জানান।

অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন দলের সাফল্য তুলে ধরে বলেন, মাত্র ৩০টি আসনে নির্বাচন করে ভোটের হিসাবে সারা দেশে তৃতীয় হওয়া এনসিপির জন্য এক বিশাল প্রাপ্তি। এই ফলাফল প্রমাণ করে মানুষ বিকল্প রাজনৈতিক শক্তির অপেক্ষায় ছিল।

আরও পড়ুন

প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আমাদের ইতিহাস আমাদেরই লিখতে হবে। বাংলাদেশে বর্তমানে সংস্কারপন্থি ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের ব্যাপক চাহিদা রয়েছে এবং এনসিপি সেই চাহিদা পূরণে কাজ করছে।

আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা এবং বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

জে আই

  • এনসিপি
  • নাহিদ ইসলাম
এ সম্পর্কিত আরও খবর
জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ ইসলাম
জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ ইসলাম
শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনসিপি নেতা বহিষ্কার
শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনসিপি নেতা বহিষ্কার
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
এনসিপির স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষণা কবে, জানালেন সারজিস আলম
এনসিপির স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষণা কবে, জানালেন সারজিস আলম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।