দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক বছরে বিএনপির আয় বেড়েছে সাত গুণ। রোববার (৩০ জুলাই) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নির্বাচন কমিশনে যে তথ্য দাখিল করেছেন তাতে এমনটা জানা গেছে।
এদিন দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে বিএনপির আয়-ব্যয়ের হিসাব দেন রিজভী। ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিএনপির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। আর ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।
রিজভী বলেন, এটা রুটিন ওয়ার্ক। রাজনৈতিক দলগুলো তাদের আয়-ব্যয়ের হিসাব বার্ষিক হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়। ২০২২ সালে বিএনপির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। মোট ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। উদ্বৃত্ত ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা। জাতীয় নির্বাহী ও স্থায়ী কমিটির চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংকের এফডিআরের অর্জিত ইন্টারেস্ট আমাদের আয়ের উৎস।
বিএনপি গত বছর ২০২১ সালের যে হিসাব নির্বাচন কমিশর দাখিল করেছিল তাতে দেখা যায়, ওই বছর দলটির আয় হয়েছে ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। কমিটির সদস্যদের মাসিক চাঁদা, মনোনয়ন ফরম বিক্রি, ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে অনুদান ও এফডিআর থেকে এ টাকা আয় হয়েছে।
একই সময়ে দলটির ব্যয় হয়েছিল ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। অর্থাৎ ওই বছর বিএনপি আয়ের চেয়ে ১ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ টাকা বেশি ব্যয় করেছে।