দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা নেই। তবে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে।
রোববার (৩০ জুলাই) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন সকালে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভিন্ন দলের চলমান রাজনৈতিক কর্মসূচির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা নেই। তবে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে।
বিএনপির সমাবেশে সাধারণ মানুষের কী উপকার হয়েছে, সেই প্রশ্নও তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এইউ