দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামীকাল সোমবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।
রোববার (৩০ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
তিনি বলেন, সোমবার ঢাকার পুরোনো বাণিজ্যমেলা মাঠে সমাবেশ হওয়ার কথা থাকলেও মাঠটি ব্যবহারের উপযোগী নয়। তাই আমরা সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সতর্ক অবস্থানের কর্মসূচি নিয়েছি। সেটা আজ রোববার ও সোমবার চলমান থাকবে।
ঢাকা উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী বলেন, সোমবারের শান্তি সমাবেশ ওপরের নির্দেশে বাতিল করা হয়েছে। তবে আমাদের নেতাকর্মীরা মাঠে সতর্ক অবস্থানে থাকবে।
আরএ