দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির তারেক রহমান ও তার দল টাকা দিয়ে লাশের রাজনীতি করতে চায়, তিনি লাশ আর টাকা ছাড়া কথা বলেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (২৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় তিনি এ অভিযোগ করেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের আশঙ্কা সত্যি হয়েছে, বিএনপির এক দফা আন্দোলন হলো আগুন সন্ত্রাস। তারেক রহমান বলছেন, আন্দোলন করো, টাকার অভাব হবে না। এত টাকা কোথায় পায় সে? বিএনপির আগুন সন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। ১৩, ১৪ সালের আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি হচ্ছে। এ সময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি চুপ থাকতে পারে না।
তিনি বলেন, আগামী নির্বাচন পর্যন্ত সড়কে আওয়ামী লীগ নেতারা থাকবেন। আওয়ামী লীগ সংঘাত করতে সভা সমাবেশ করেনি। জনগণের জানমালের নিরাপত্তা পবিত্র দায়িত্ব মনে করে আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক অবস্থায় রাজপথে থাকবে আমাদের নেতাকর্মীরা। অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের লড়াই চলবে।
প্রসঙ্গত, আজ (শনিবার) ঢাকার প্রবেশমুখের সব সড়কে বিএনপির অবস্থান নেওয়ার কথা ছিল। বিপরীতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সড়কে থাকার ঘোষণা দেন। এ অবস্থায় সংঘাত এড়াতে পুলিশের পক্ষ থেকে রাজধানীতে কোনো দলকেই কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। তবুও পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে বিএনপির নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নিয়ে আগুন সন্ত্রাস, ভাঙচুর এবং সহিংসতায় জড়ান।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি প্রধান) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ বলেন, দিনভর সংঘর্ষে পুলিশের ২০ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ৯০ জনকে।
রাজধানীতে সাতটির বেশি বাস ও বিভিন্ন পরিবহনে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।
জেডএ