দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টায় বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে অনুষ্ঠিত এ সভায় নেতৃত্ব দেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ, বাবু বিজন কান্তি সরকার এবং বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, বাসুদেব ধর, জয়ন্ত কুমার দেব, জে এল ভৌমিক, নির্মল রোজারিও, ডি এন চ্যাটার্জি, মনিন্দ্র কুমার নাথ, ডা. চন্দ্রনাথ পোদ্দার ও সন্তোষ শর্মা।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বিএনপি নেতারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে মতামত তুলে ধরেন।
কে