দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, আজ (শনিবার) বিকেলে সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে জরুরি সভায় বসবেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত সংখ্যক নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিএনপি ও সমমনা দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দলটির নেতারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
আরএ