দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এক সাক্ষাৎকারে বলেছেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারে, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থার সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যদি জনগণ কাউকে গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার অধিকার আছে।”
তিনি এ মন্তব্য করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে পারছে না। জুলাইয়ের অভ্যুত্থানের পর দলটি কার্যত রাজনীতির বাইরে চলে যাওয়ায় বিএনপি সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে।
সাক্ষাৎকারে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, বিএনপি সরকার গঠন করলে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কি না। জবাবে তারেক রহমান উপরের বক্তব্যটি দেন।
উল্লেখ্য, বর্তমানে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তার সন্তানরাও দেশের বাইরে অবস্থান করছেন এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচার চলমান।
এমএস/