দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় ঐক্যের মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে তিনি দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও অবৈধ দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিসহ ৮ দফা দাবি প্রকাশ করেন।
নাসীরুদ্দীন পাটোয়ারীর ৮ দফা প্রতিশ্রুতি হলো:
১. শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিতকরণ: হাদির হত্যার বিচারের দাবিতে সংসদে চাপ সৃষ্টি করা হবে।
২. চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ঢাকা-৮: চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও দখলের বিরুদ্ধে ওয়েবসাইট তৈরি করা হবে, যেখানে নাম গোপন রেখে অভিযোগ করা যাবে।
৩. সর্বজনীন স্বাস্থ্যসেবা: দালাল ও সিন্ডিকেটমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে। মাতৃস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা, কুকুর ও অন্যান্য প্রাণীর জন্য ভ্যাকসিন প্রদান করা হবে।
৪. বৈষম্যহীন, মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা: সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। স্টার্টআপ তৈরির ব্যবস্থা, র্যাগিং ও শিক্ষার্থী নির্যাতন বন্ধ করা হবে। ন্যায্য বরাদ্দ নিশ্চিত করা, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ এবং কো-কারিকুলাম কার্যক্রম বৃদ্ধি করা হবে। শিশু ও তরুণদের বিকাশ নিশ্চিত করতে খেলার মাঠ রক্ষণাবেক্ষণ করা হবে।
৫. কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি বৃদ্ধি: পল্টনে আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন করা হবে। চাকরিপ্রার্থী ও শিক্ষানবিশদের উন্নত সহায়তা প্রদান করা হবে।
৬. নাগরিকবান্ধব ও জনদুর্ভোগমুক্ত ঢাকা-৮: এলপিজি গ্যাস সংকট সমাধান, যানজট ও জনভোগান্তি দূরীকরণ, জন্ম নিবন্ধন, পাসপোর্ট ও এনআইডি সেবা সুবিধা প্রদান, লাইসেন্স ও ট্যাক্সের কাগজভোগান্তি মুক্ত করা হবে। শ্রমজীবী হকারদের শৃঙ্খলায় আনা হবে এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে।
৭. আগামী প্রজন্মের জন্য উন্নত ঢাকা-৮: আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা, পরিবেশ দূষণ প্রতিরোধ, বিল্ডিং কোড ও অগ্নি নির্বাপক আইন প্রয়োগ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করা হবে।
৮. জনতার এমপি, জনতার সেবক: ক্ষমতাকে এলিটদের থেকে জনতার কাছে আনা হবে। সরাসরি এমপির সঙ্গে যোগাযোগের জন্য হটলাইন সেবা চালু করা হবে।
এমএস/