দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় স্বার্থে নয়, বরং দেশের স্বার্থ ও উন্নয়নের কথা বিবেচনা করেই নেতৃত্ব নির্বাচন করে থাকে এ মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. ছৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কুতুবদিয়া বড়ঘোপ সৈকতে কক্সবাজার-২ আসনে দাঁড়ি পাল্লার পক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কক্সবাজার-২ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুতুবদিয়া ও মহেশখালীর সার্বিক উন্নয়নের জন্য এএইচএম হামিদুর রহমান আজাদকে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে সংসদে পাঠানো জরুরি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে দেশ থেকে চাঁদাবাজি, দখলবাজি ও বৈষম্য দূর হবে। একই সঙ্গে কুতুবদিয়া ও মহেশখালীতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।
জনসভায় সভাপতিত্ব করেন কক্সবাজার-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এএইচএম হামিদুর রহমান আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আমিস।
এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলামীর মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, জেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক আখতার আলম এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির আ স ম শাহরিয়ার চৌধুরীসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
জে আই