দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি না মেলায় ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছে ক্ষমতাশীন আওয়ামী লীগ। তবে ঢাকা মহানগরীতে সতর্ক পাহারায় থাকবে সরকার সমর্থক নেতাকর্মীরা।
শুক্রবার ( ২৯ জুলাই ) গভীর রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অবস্থান কর্মসূচি বিরত রাখব। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা দেবেন।
এর আগে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে গতকাল শুক্রবার নয়াপল্টনে ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চারটি প্রবেশপথ– উত্তরা, গাবতলী, নয়াবাজার এবং যাত্রাবাড়ীর দনিয়ায় পাঁচ ঘণ্টার এ কর্মসূচি পালন করবে বিরোধী দলটি।
অন্যদিকে, গত রাতেই শান্তি সমাবেশের নামে পাল্টা কর্মসূচি ঘোষণা করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। তবে জনদুর্ভোগ সৃষ্টি হবে এই কারণে কোনো দলকেই কর্মসূচির অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শেষ পর্যন্ত ঘোষিত কর্মসূচি পালনে অনড় বিএনপি। পুলিশ অনুমতি না দেয়ায় কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ।
আরএ