দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির পর এবার ঢাকার প্রবেশমুখে সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ। শনিবার (২৮ জুলাই) সকাল থেকেই রাজধানীর সব প্রবেশমুখে শান্তি সমাবেশ করবে দলটি।
যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার বেলা ১১টা থেকে আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী, আমিনবাজার, বাবু বাজার, সাইনবোর্ড, কাঁচপুর, যাত্রাবাড়ীসহ রাজধানীর সব প্রবেশমুখে শান্তি সমাবেশ করবে যুবলীগ।
এর আগে, ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেয় বিএনপি। নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তাদের এ কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করলে আপনাদের চলার পথও বন্ধ করে দেবো।
জেডএ