দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চায়ের আড্ডায় বসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা, ব্যারিস্টার জায়মা রহমান।
এ সময় জায়মা রহমান তরুণদের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যত, আগামীর ঢাকা ও দেশের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। তিনি জানতে চান, তরুণ শিক্ষার্থীরা কীভাবে বাসযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় ঢাকা চায়। নগর পরিকল্পনা, সড়ক নিরাপত্তা, নিরাপদ কর্মক্ষেত্র, যৌক্তিক কর্মঘণ্টা, চাকরির নিরাপত্তা, অবসর এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা—এসব বিষয়ে তার দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরেন তিনি।
আড্ডায় মেয়র শক্তি, মেধাপাচার রোধ, চাকরির সুযোগ বৃদ্ধিসহ তরুণদের ক্ষমতায়ন ও সামাজিক দায়িত্ব নিয়েও আলাপ হয়েছে। জায়মা রহমান বলেন, দেশের উন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে তরুণদের শক্তিকে কাজে লাগানো প্রয়োজন।
এমএস/