দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝুঁকি নিয়ে এককভাবে নির্বাচনে অংশ নিয়েছে বলে জানিয়েছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে দলটির মনোনীত প্রার্থী মুহাম্মদ নজরুল ইসলাম নজুর সমর্থনে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ভালো নীতি ও নেতা ছাড়া জাতির কোনো মুক্তি নেই। সবাই জানে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটাই মাত্র বাক্স যারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য এবং মানুষের মুক্তির জন্য এগিয়ে যাচ্ছে। কারণ বিগত সময়ের মতো হাজার হাজার মায়ে কোল খালি হউক ও বিদেশে অর্থ পাচার হোক তা ইসলামী আন্দোলন বাংলাদেশ চায়না।’
‘তাই পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন এত বড় ঝুঁকি নিয়ে এককভাবে ইসলামের পক্ষে হাতপাখা প্রতীক নিয়ে ২৫৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে,’ বলেন রেজাউল করীম।
তিনি বলেন, ‘সবাই আমাদের একা ভাবলেও আমাদের সঙ্গে আল্লাহ, ইসলামপ্রেমী ও দেশপ্রেমিকদের ভালোবাসা আছে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হবে।’
তিনি আও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ নিচ্ছে সবাইকে প্রথমে দলগুলোর আদর্শ দেখতে হবে। বিএনপি ও তাদের জোট প্রচলিত গণতন্ত্রের যে নীতি আদর্শ বাস্তবায় করতে চায়, সে নীতি আদর্শ অনুযায়ী বিগত ৫৪ বছর দেশ পরিচালিত হয়েছে।’
ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘এখন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে জামায়াতে ইসলামের আমীরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা পরিষ্কার বলেছেন, তারা ক্ষমতায় যেতে পারলে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। বরং দেশ চালাবে প্রচলিত আইনের মাধ্যমে।’
এখন প্রচলিত আইন ও নীতি আদর্শের মাধ্যমে আবারও দেশ পরিচালিত হলে দেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি ও শান্তি পাবে না বলেও মনে করেন তিনি।
নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলনের নবীনগর উপজেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকাররে সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি গাজী নিয়াজুল করিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা।
জনসমাবেশকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হয় সভাস্থলে।
এবি/