দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ধানের শীষ এ দেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক। তিনি বলেন, ‘গত ১৭ বছর ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।’
মঙ্গলবার বিকেলে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘আমরা সমাজে শান্তি চাই। সবাই মিলে মিশে থাকবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন। কোনো ধরনের মারামারি ও সংঘর্ষে কেউ জড়াবেন না। আমি আপনাদের পাশে আছি এবং থাকব।’
আব্দুল কুদ্দুছ খানের সভাপতিত্বে এবং সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট গোলজার হোসেন মৃধা, সালথার বর্ষীয়ান রাজনীতিবিদ ও গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এমএস/