দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই নয়াপল্টনে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুর ২টায় বিএনপির এই মহাসমাবেশ শুরুর কথা রয়েছে।
তবে এদিন সকাল সাড়ে ১১টার দিকে সমাবেশস্থলে হাজির হন মির্জা ফখরুল। মহাসমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সঞ্চালনায় এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। সকাল ৮টার মধ্যে সেখানে নেতাকর্মীদের ভিড় জমে যায়।
এইউ