দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুক্রবার (২৮ জুলাই) ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে বিএনপি। একই দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চসহ ৩৭টি দলও পৃথকভাবে সমাবেশ করবে।
অন্যদিকে রাজধানীতে যৌথভাবে সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। ক্ষমতাসীন দল ও বিরোধী দলের এসব সমাবেশকে কেন্দ্র করে আজ ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
এর মধ্যে বিএনপি মহাসমাবেশ করবে নয়াপল্টনে বেলা ২ টায় সমাবেশ শুরু হওয়ার কথা। আর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে বেলা আড়াইটায়। তবে দুটি সমাবেশেই সকাল থেকেই থেকেই নেতা-কর্মীদের জমায়েত শুরু হতে দেখা গেছে।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ছয়দলীয় জোট গণতন্ত্র মঞ্চের সমাবেশ হবে বেলা ৩ টায় মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমির সামনের সড়কে। ১২-দলীয় জোটের সমাবেশ বেলা তিনটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ বেলা ১১টায় বিজয়নগরের আল-রাজী কমপ্লেক্সের সামনে। এলডিপি কারওয়ান বাজারে এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বেলা তিনটায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
গণফোরাম ও পিপলস পার্টি বেলা তিনটায় মতিঝিলে নটর ডেম কলেজের উল্টো পাশে এবং এবি পার্টি বেলা ১১টায় বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করবে। গণ অধিকার পরিষদের (নুরুল-রাশেদ) বিক্ষোভ সমাবেশ পল্টনে প্রিতম-জামান টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। গণ অধিকার পরিষদ (কিবরিয়া-ফারুক) সমাবেশ করবে জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল চারটায়। বাংলাদেশ লেবার পার্টির সমাবেশ বিজয়নগর পানির ট্যাংকের সামনে বেলা সাড়ে তিনটায়।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী যুব আন্দোলন পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।
আরএ/এম