দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, তিনি এলাকার সন্তান হিসেবে মানুষের দুঃখ, কষ্ট ও চাহিদাকে নিজের বলে মনে করেন এবং সেগুলো লাঘবে প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার রাজধানীর সবুজবাগের ৭৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক পথসভায় তিনি এ কথা বলেন।
হাবিব বলেন, এলাকার মানুষের যে সমস্যা, সেই বাস্তবতার মধ্যেই তিনি প্রতিনিয়ত চলাফেরা করেন। ভাঙা রাস্তা, সংকীর্ণ পথ ও ভরাট খাল নাগরিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করছে বলে উল্লেখ করে তিনি বলেন, ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি জানান, এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যখাতে বড় ঘাটতি রয়েছে। আরও হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল স্থাপনের পাশাপাশি মাঠ ও ইনডোর-আউটডোর খেলাধুলার সুযোগ সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।
নিজের ভূমিকা সম্পর্কে হাবিব বলেন, তিনি নিয়মিত এলাকায় উপস্থিত থেকে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন এবং সাক্ষাতের জন্য কোনো রাজনৈতিক মধ্যস্থতার প্রয়োজন হবে না। তিনি বলেন, এলাকার মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এলাকায় যে কোনো অন্যায় নজরে এলে তা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রচারণা ও রাজনৈতিক কর্মকাণ্ডে যেন কোনো ভোটার কষ্ট না পান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং রাজনীতির মূল লক্ষ্য হবে দেশপ্রেম ও এলাকার মানুষের কল্যাণ।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে হাবিব বলেন, জনগণ যদি তাঁর প্রতি আস্থা রাখেন, তিনি সেই আশা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।
এমএস/