• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

একটি দলের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ নিয়ে বিএনপির শঙ্কা

দেশ টিভি ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৬, ১৩:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্দিষ্ট একটি রাজনৈতিক দল ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

একই সঙ্গে ভোটারদের এনআইডি বা ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং তার অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের (ইসি) কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

সংবাদ সম্মেলনের শুরুতে তিনি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনি সফরে ব্যাপক জনসমাগমের কথা তুলে ধরেন।

বলেন, বিপুল মানুষের উপস্থিতির কারণে কর্মসূচি কিছুটা বিলম্বিত হলেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তারেক রহমানের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।

আসন্ন নির্বাচনে বিএনপি ২৯২টি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে উল্লেখ করে তিনি বলেন, দলীয় প্রার্থীদের মধ্যে ৮৫ জন সাবেক সংসদ সদস্য এবং ১৯ জন এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২৩৭ জন প্রার্থী ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছেন।

নারী প্রতিনিধিত্বের বিষয়ে ড. মাহদী আমিন বলেন, বিএনপি এবার ১০ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা নারীর ক্ষমতায়নে দলের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হলেও কোনো কোনো রাজনৈতিক দল একজন নারী প্রার্থীও দেয়নি, যা হতাশাজনক।

বিগত সরকারের আমলে বিএনপি সবচেয়ে বেশি গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে দাবি করে তিনি বলেন, দলের প্রার্থীদের বড় একটি অংশ স্বৈরাচারী শাসনের নিপীড়নের শিকার।

ড. মাহদী আমিন বলেন, গুমের শিকার তিনজন ব্যক্তি—সালাহউদ্দিন আহমদ, আনিসুর রহমান তালুকদার খোকন ও হুম্মাম কাদের চৌধুরী—এবার বিএনপির প্রার্থী। পাশাপাশি গুম হওয়া পরিবারের সদস্য হিসেবে সাবেক এমপি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এবং ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি মনোনয়ন পেয়েছেন।

সংবাদ সম্মেলনে ধর্মের অপব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে একটি প্রতীককে জয়ী করাকে ‘ঈমানি দায়িত্ব’ বলা হচ্ছে এবং কবরের জবাবের সঙ্গেও ভোটকে যুক্ত করা হচ্ছে।

তিনি বলেন, ধর্মীয় বিশ্বাসকে এভাবে ব্যবহার করে ভোট চাওয়া অনাকাঙ্ক্ষিত এবং এটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারার লঙ্ঘন এবং আইন অনুযায়ী ‘অসৎ প্রভাব বিস্তার’ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ।

ভোটারদের এনআইডি কার্ডের কপি, মোবাইল ফোন ও বিকাশ নম্বর সংগ্রহ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, ‘একটি দল থেকে যেসব এনআইডি সংগ্রহ করা হয়ে গেছে, সেগুলো ব্যবহার করে আর্থিক সুবিধার প্রলোভন দেয়া হতে পারে ভোটারদের। এই বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক হতে হবে।’

যে কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় তার সার্বভৌমত্বের অংশ -এ কথা জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনসহ অন্যান্য বিষয়ে স্বাধীনভাবে কাজ করতে বিদেশি রাষ্ট্রগুলো হস্তক্ষেপ করবে না, এমন প্রত্যাশাও করেন।

মাহদী আমিন বলেন, নির্বাচনী ইতিহাসের দিকে তাকালে ছোটোখাটো অনেক ঘটনা হয়ে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হতে হবে। বিএনপি কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড সমর্থন করে না।

এবি/

  • বিএনপি
এ সম্পর্কিত আরও খবর
খোকসায় বিএনপি নেতার ওপর হামলা
খোকসায় বিএনপি নেতার ওপর হামলা
জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা তুলে ধরতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা তুলে ধরতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
‘বিএনপির সক্রিয় অংশগ্রহণই জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’
‘বিএনপির সক্রিয় অংশগ্রহণই জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’
বিএনপির পরিণতি শেখ হাসিনার সরকারের চেয়েও খারাপ হবে: খেলাফত মজলিস
বিএনপির পরিণতি শেখ হাসিনার সরকারের চেয়েও খারাপ হবে: খেলাফত মজলিস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।