দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ফলে তার আজকের শনিবার (২৪ জানুয়ারি) সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।
ফজরের নামাজের পর থেকে সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তার সারাদিনের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টার গণসংযোগ শেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিভাবে অসুস্থ বোধ করেন। তাই এই মুহূর্তের জন্য আজকের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি সুস্থ অনুভব করলেই আমরা আমাদের কার্যক্রম আবার শুরু করবো ইনশাআল্লাহ।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ নাসীরুদ্দীন পাটওয়ারীর সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পি ডব্লিউ কলোনি এবং নয়াপল্টনে গণসংযোগ, পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ আদায়, দুপুর ২টা ৩০ এ লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনি পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ আদায়, এরপর মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগ করার কথা ছিল।
/অ