• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

নির্বাচনী প্রচারণা উপলক্ষে বিএনপির ৫ কর্মসূচি ঘোষণা 

দেশ টিভি ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৬, ২১:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মাধ্যমে দলটির চেয়ার‌ম্যানের পলিসি ও ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের জন্য যে নীতিমালার সঙ্গে প্রতিটি শ্রেণি ও পেশার মানুষ সম্পৃক্ত হবে বলে আশা দলটির।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

মাহদী আমিন জানান, প্রথম কর্মসূচি হিসেবে ‘তারেক রহমানকে পরামর্শ দিন’ উদ্যোগ চালু করা হয়েছে। এর আওতায় সারা দেশে পোস্টার ও ড্যাংলারে মাধ্যমে একটি কিউআর কোড ছড়িয়ে দেওয়া হবে। ওই কিউআর কোড স্ক্যান করে যে কেউ নিজের মতামত, চিন্তা ও পরামর্শ সরাসরি তারেক রহমানের কাছে পাঠাতে পারবেন। এ উদ্যোগের মাধ্যমে পাওয়া মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

দ্বিতীয় কর্মসূচি ‘লেটার টু তারেক রহমান’। এই কর্মসূচির মাধ্যমে নাগরিকেরা চিঠি, ই–মেইল ও অনলাইনে মতামত পাঠিয়ে আগামী দিনের বাংলাদেশ নিয়ে নিজেদের প্রত্যাশা ও প্রস্তাব জানাতে পারবেন। চিঠি পাঠানোর জন্য গুলশান–২–এর একটি নির্ধারিত ঠিকানা, ই–মেইল ও অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

তৃতীয় কর্মসূচি হিসেবে মাহদী আমিন উল্লেখ করেন, ‘ম্যাচ মাই পলিসি’ নামে একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপের কথা। তিনি জানান, সহজ ও ব্যবহারবান্ধব এই অ্যাপের মাধ্যমে ইতিমধ্যে তিন লক্ষাধিক মানুষ বিএনপির বিভিন্ন নীতি ও পরিকল্পনা সম্পর্কে মতামত দিয়েছেন। নতুন বাংলাদেশে তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ ও নীতিভিত্তিক আলোচনাকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চতুর্থ কর্মসূচি ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’। এ কর্মসূচির আওতায় সিলেটে স্থানীয় তরুণদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে কর্মসংস্থান, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, তথ্যপ্রযুক্তি ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৭ শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

পঞ্চম কর্মসূচি হিসেবে মাহদী আমিন বিএনপির আটটি লিফলেটের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিভিন্ন সেক্টরে বিএনপির নীতি ও তারেক রহমানের ভিশন তুলে ধরে এসব লিফলেট প্রস্তুত করা হয়েছে, যা ইতিমধ্যে কূটনৈতিক মহলেও আলোচিত হয়েছে।

এবি/

  • বিএনপি
  • সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬
এ সম্পর্কিত আরও খবর
হানজালারা হায়েনা হয়ে উঠলে থামানোর ওষুধ আমরা জানি: রাশেদ খান
হানজালারা হায়েনা হয়ে উঠলে থামানোর ওষুধ আমরা জানি: রাশেদ খান
সালিশে উত্তেজিত এমপি হানজালা, বিএনপি কর্মীকে ধমক
সালিশে উত্তেজিত এমপি হানজালা, বিএনপি কর্মীকে ধমক
জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল
জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল
সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের দাফন সম্পন্ন
সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের দাফন সম্পন্ন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।