দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় পার্টির মতো জামায়াতে ইসলামীও সরকারের সঙ্গী বিরোধীদল হতে চায় কি না প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান।
বুধবার (১৪ জানুয়ারি) পল্টনের নোয়াখালী টাওয়ারে দলটির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এমন প্রশ্ন তোলেন।
ব্রিফিংয়ে জোট নিয়ে আলোচনায় তিনি বলেন, আগামী দুই-একদিনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটবদ্ধ নাকি এককভাবে নির্বাচন করবে তার চূড়ান্ত ঘোষণা আসবে। প্রতিকূলতা সত্বেও শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখতে চেষ্টা করবে ইসলামী আন্দোলন।
তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সব ইসলামী দলগুলোর জন্য নির্বাচনে ‘এক বাক্স’ পলিসি শুরু করেছিলেন। তবে আসন সমঝোতা হতে চলা দলগুলোর সকলে একে অন্যকে ছাড় দিয়ে নমিনেশন জমা দিলেও কেউই ইসলামী আন্দোলনের প্রার্থীদের কোনো আসনে ছাড় দেয়নি। তবে আমাদের মধ্যে সমঝোতা চূড়ান্ত করার আলোচনা এখনও চলমান রয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বিভিন্ন নির্বাচনি জরিপের ফল নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ভাঁওতাবাজি জরিপ দিয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার পরিমাপ করা সম্ভব নয়। ফেব্রুয়ারির ১২ তারিখের আগ পর্যন্ত রাজনীতির মাঠে যেকোনো কিছুই হতে পারে।
আরএ