দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়া ও জার্মানির রাষ্ট্রদূতরা। বৈঠকে ভবিষ্যৎ আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়নমূলক প্রকল্প এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আলোচনায় দুই দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক উঠে এসেছে।
বৈঠকে কূটনীতিকরা আশা প্রকাশ করেন, দীর্ঘদিন পর অনুষ্ঠেয় আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে।
এর আগে একই দিন বিকেল সাড়ে চারটায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সন্ধ্যা ৬টায় জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এবং রাত ৭টায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিকে রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে অংশ নিতে বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের কার্যালয়ে প্রবেশ করেন।
এমএস/