দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। কাজেই সরকার পতনের আন্দোলনে ভীত নয় আওয়ামী লীগ।
সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের শিক্ষা উপকমিটির সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আগামী ২৭ জুলাই বিএনপির মহাসমাবেশ ঘিরে কোনো অশান্তির সৃষ্টি হোক সেটা ক্ষমতাসীন আওয়ামী লীগ চায় না। তবে বিএনপি কোনো অশান্তি সৃষ্টি করলে, জনগণের জানমালের ক্ষতি করলে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আগামী ২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিএনপি। এদিন আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ডেকেছে। এতে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সংঘাতের উসকানি আমরা কখনও দেব না। শুধু শুধু দেশে অশান্তি সৃষ্টি করে আমাদের লাভ নেই, বরং ক্ষতি। আমরা কোনো অশান্তি চাই না। তবে কেউ যদি দেশে কোনো অশান্তি সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব।
বিএনপির কর্মসূচির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যেখানেই সমাবেশ সেখানেই পিকনিক পার্টি করে বিএনপি। তাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই- তারা যেন মশার কয়েল বেশি করে আনে। মশার কয়েলটা নিয়ে আসবেন। কর্মীরা আবার আন্দোলন করতে এসে যেন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি না হয়।’
সম্প্রতি এক সমাবেশে আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের নেতারা কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে সরকার পতনের হুমকি দিয়েছেন। এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘হেফাজতে ইসলাম দিবাস্বপ্ন দেখতে অভ্যস্ত। তারা সরকার পতনের স্বপ্ন দেখতে থাকুক।