• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

জামায়াতসহ ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা কবে?

নিজস্ব প্রতিবেদক
  ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার লক্ষ্য নিয়ে ৮ দলের সমন্বয়ে গঠিত জোট জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, নির্বাচনের আগে গণভোট আয়োজন, সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ বাস্তবায়ন এবং নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানিয়ে আসছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এদিকে তাদের সব দাবি না মানা হলেও ৮ দলের সমন্বিত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা যায়। শনিবার (২৭ ডিসেম্বর) চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা। বর্তমানে দলগুলো পারস্পরিক আলোচনায় ব্যস্ত রয়েছে। গত কয়েকদিনে দফায় দফায় বৈঠক করেছেন নেতারা।

নির্বাচনি এলাকার জরিপ বিশ্লেষণ করে ৮ দলের সমন্বিত প্রার্থী তালিকার কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম। তবে কোন দল কতটি আসন পাবে—সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি। আগামী সপ্তাহের শুরুতেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এদিকে সাম্প্রতিক কিছু ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে জানান নেতারা। তাদের ভাষ্য, আইনশৃঙ্খলার উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা আদৌ সম্ভব কি না—সে প্রশ্ন থেকেই যায়।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ ও উম্মাহর স্বার্থে এবারের নির্বাচনে সব ইসলামী শক্তির মধ্যে ঐক্য অপরিহার্য। অচিরেই আমরা একটি সমঝোতায় পৌঁছাব—ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, আমরা কার্যত এক দলের মতোই কাজ করছি। যিনি যেখানে জিততে পারবেন, তাকেই প্রার্থী করা হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের বলেন, সংখ্যার ভিত্তিতে নয়, জয়ের সম্ভাবনার ভিত্তিতে আসন বণ্টন হবে। ইসলামপন্থিদের সব ভোট এক বাক্সে আনাই আমাদের প্রধান লক্ষ্য।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার বলেন, আমাদের দল টু দল আলোচনা চলছে। এরপর সামগ্রিক আলোচনা হবে। এরপরই প্রার্থী চূড়ান্ত হবে। আগামী সোম-মঙ্গলবারের মধ্যে প্রার্থী চূড়ান্ত হবে।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল বলেন, এখানে আসন সমঝোতা হবে। কোনো দলের নেতৃত্বে নয়, আমরা সবাই মিলে আলোচনা করে প্রার্থী ঠিক করছি। প্রার্থী জিততে পারবে কি না এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি।

অপরদিকে, জাগপার সহ-সভপতি রাশেদ প্রধান বুধবার রাতে ফেসবুক স্ট্যাটাসে বলেন, ৮ দল এখনও ঐক্যবদ্ধ আছে। নির্বাচনের জোট বাড়ানোর ব্যাপারে এখনও কিছু দলের সঙ্গে আলোচনা চলছে।

গত সেপ্টেম্বর থেকে অভিন্ন কয়েকটি দাবিতে যুগপৎভাবে আন্দোলন শুরু করে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। জামায়াত ছাড়াও অন্য দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস।

আরএ

  • রাজনীতি
  • জামায়াত
এ সম্পর্কিত আরও খবর
ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন জামায়াত আমির
ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন জামায়াত আমির
মার কোনো ব্যবহার-কথায় কেউ আঘাত পেলে আমি ক্ষমা প্রার্থী: তারেক রহমান
মার কোনো ব্যবহার-কথায় কেউ আঘাত পেলে আমি ক্ষমা প্রার্থী: তারেক রহমান
খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান
খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান
হাতে নগদ ৩ লাখ, নেই বাড়ি-গাড়ি: হলফনামায় সারজিস আলম
হাতে নগদ ৩ লাখ, নেই বাড়ি-গাড়ি: হলফনামায় সারজিস আলম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X