দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
শুক্রবার ১৯ ডিসেম্বর দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ভেন্যু পরিদর্শনে যান। তাঁদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সালাহউদ্দিন আহমদ। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। এরই মধ্যে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন এবং বিমানের টিকিটও কাটা হয়েছে। বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই দিন বেলা ১১টা ৫৫ মিনিটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এমএস/