দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পত্রিকা অফিসে হামলাকে পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ধরনের নাশকতা চালিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, যেসব স্থান আগে থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল, সেখানে নিরাপত্তা আরও জোরদার করা উচিত ছিল।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের সঙ্গে সমন্বয় চলছে এবং নিরাপত্তার বিষয়ে সরকার সহযোগিতা করছে।
এ সময় তিনি আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বর ৩০০ ফিট এলাকায় বড় পরিসরে তারেক রহমানের সংবর্ধনার আয়োজন করা হবে।
এমএস/