দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ কখনও রাজনৈতিক দল ছিল না, বরং এটি একটি মাফিয়া সংগঠন ছিল বলে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, সংসদে দাঁড়িয়েই সংবিধান লঙ্ঘনের উৎসব করেছে তারা।
শনিবার (২২ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধর প্রজন্ম আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগ মারা গেলেও তার দাফন হয়েছে ভারতে। লীগের রাজনীতির কবর দিতে হবে।’
গণতন্ত্র প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবার ফিরতে পারে।’
গণতান্ত্রিক চর্চার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণতান্ত্রিক চর্চায় অন্য কোনও দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। এমন রাজনৈতিক চর্চা করতে হবে যাতে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়।’
রায়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা ও আন্তর্জাতিক মান বজায় রেখে শেখ হাসিনার রায় দেয়া হয়েছে। এই রায় বাস্তবায়নও হবে। যারাই ফ্যাসিবাদী হবে, তাদেরই এই অবস্থা হবে।’
ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্র গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনে হয়নি। যারা ২৪-এর চেতনাকে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাচ্ছে, তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘৮ দলের একটি দল-ডামির নির্বাচনে অংশ নিয়েছিল। তাদের সঙ্গে বাকিদের কীভাবে ঐক্য হয়—তা নিয়েও প্রশ্ন আছে।’
তিনি আরও বলেন, ‘যারা ৪৭ ও ৭১-এর আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারা জনগণের আকাঙ্ক্ষা কীভাবে বাস্তবায়ন করবে, সে বিষয়েও প্রশ্ন রয়েছে।’
জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জামায়াতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানাই। জনদাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে জামায়াতকে আহ্বান জানাই।’
সমালোচনামূলক বক্তব্যে তিনি বলেন, ‘যারা যমুনা থেকে সরে এসে গঙ্গার পাশে দাঁড়িয়েছে, তাদের জনগণ প্রত্যাখ্যান করবে।’
সবশেষে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপির অপর নাম গণতন্ত্র।’
কে