দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার ঈশ্বরদীতে ইটভাটার জন্য মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত বীরু মোল্লা (৬০) লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে একই এলাকার আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা জোর করে বীরু মোল্লার জমি থেকে ইটভাটার জন্য মাটি কেটে নেয়। এ নিয়ে বুধবার সকালে কথা বলতে গেলে জহুরুল মোল্লা ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে অবৈধ অস্ত্র দিয়ে বীরু মোল্লার মাথায় গুলি করেন।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বীরু মোল্লা ও অভিযুক্ত জহুরুল মোল্লা সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।
ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এটি কোনো দলীয় বিরোধ নয়, মাটি কাটাকে কেন্দ্র করেই ঘটনা ঘটেছে।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এমএস/