দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোলাম আযম সূর্যসন্তান হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘গোলাম আযম ও তার সাঙ্গপাঙ্গরা যদি জাতির সূর্যসন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় এটা তাদের কাছে জানতে চাই।’
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
পরিকল্পিতভাবে তারা এমনটি করছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘ ১৯৪৭ সাল থেকে এখনো জামায়াত দেশের শান্তি চায় না। তারা চায় দেশটা বিপাকে পড়ুক, খারাপ অবস্থায় চলে যাক, অশান্তিময় দেশ থাকুক। তারা একাত্তরের স্বাধীনতাবিরোধী ছিল, এখনও সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
মির্জা আব্বাস বলেন, ‘একাত্তর ও চব্বিশ যার যার জায়গায় স্বমহিমায় উজ্জল। একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না।’
এ সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।
এবি/