• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

গোলাম আযম ও নিজামীদের ছবি মুছে দিলো ঢাবি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে আঁকা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিতদের ছবি বিশ্ববিদ্যালয় প্রশাসন মুছে দিয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গতরাতে ‘তুলির আঁচড়ে দ্রোহ’ শীর্ষক কর্মসূচি পালন করে জগন্নাথ হল সংসদ। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা হলের রবীন্দ্র ভবনের সামনের সড়কে গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও আবদুল কাদের মোল্লার ছবি আঁকেন।

তবে শিক্ষার্থী ও আয়োজকদের অভিযোগ, আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে সেসব ছবি মুছে ফেলা হয়।

জগন্নাথ হল সংসদের সাহিত্য সম্পাদক কথক বিশ্বাস জয় বলেন, এই কর্মসূচির মাধ্যমে হলের শিক্ষার্থীরা তিন রাজাকারের ছবি এঁকে তাদের প্রতিবাদ জানিয়েছে। কিন্তু, হল সংসদকে না জানিয়েই প্রশাসনের লোক এসে ছবিগুলো মুছে ফেলে।

জগন্নাথ হল সংসদের সহ-সভাপতি পল্লব বর্মণ এমন কাজকে 'স্বেচ্ছাচারী' বলে মন্তব্য করে বলেন, শিক্ষার্থীদের স্বাভাবিক মতপ্রকাশের অধিকার দমনের উদ্দেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃত্ববাদী আচরণ করেছে। আমরা তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট বিষয়ে হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বড় উদ্যোগ আমরা এখনো দেখিনি। অথচ তারা জগন্নাথ হলের এই কর্মসূচিতে হস্তক্ষেপ করেছে। এতেই স্পষ্ট হয়, প্রশাসন আসলে কাদের স্বার্থ রক্ষা করছে।

এ বিষয়ে জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক দেবাশীষ পাল বলেন, 'হল সংসদ "রাজাকারদের" ছবি আঁকার অনুমতি নেয়নি, তারা শুধু আলোকচিত্র প্রদর্শনীর অনুমতি চেয়েছিল। অন্য শিক্ষার্থীদের অভিযোগের পর হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছবিগুলো মুছে ফেলার নির্দেশ দিয়েছে।

এ ঘটনায় মন্তব্যের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপ-উপাচার্যের (প্রশাসন) সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি।

আরএ

  • শিক্ষা
এ সম্পর্কিত আরও খবর
২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিকের ছুটি কমল ১২ দিন
২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিকের ছুটি কমল ১২ দিন
শিক্ষাপ্রতিষ্ঠান-হাসপাতালের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা
শিক্ষাপ্রতিষ্ঠান-হাসপাতালের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা
বাঁশবাগান থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
বাঁশবাগান থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
পরীক্ষার ফল নিয়ে বাড়ি ফিরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
পরীক্ষার ফল নিয়ে বাড়ি ফিরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X