দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শিশির আসাদ, তানবীরুল বারী নয়ন এবং তেঁতুলিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব।
মনোনয়নপত্র ক্রয়ের বিষয়টি নিশ্চিত করে সারজিস আলম বলেন, ‘পার্টির পক্ষ থেকে আমাকে পঞ্চগড়-১ আসনে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। আজ দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র কিনেছেন।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ নির্বাচন ও আইনশৃঙ্খলার সঙ্গে জড়িত সবাইকে সজাগ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ হলে এবং দায়িত্বশীলভাবে কাজ করলে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগোনো সম্ভব হবে।’
এমএস/