দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচন নিয়ে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘ভারত যদি মনে করে, আগের মতো হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারচুপি করবে। সেটি ভুল প্রমাণ করব। ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। ভারতকে সাবধান থাকতে হবে। বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক রাখতে হবে। ভারতকে এটি মাথায় রাখতে হবে।’
সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে ইনকিলাব মঞ্চ এ সমাবেশের আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এ পদে থাকতে পারেন না। ৫ আগস্টে পর দেশের আইনশৃঙ্খলা ফেরত আসেনি। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের, শহীদদের পরিবারকে টার্গেট করা হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে, বিচার ভালোভাবে হয়নি।’
তিনি বলেন, ‘হাদির ওপর হামলায় বাংলাদেশ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ এবং জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ, সেই বার্তা দিতে আজকের এই সমাবেশ।’
তিনি আরও ‘গোয়েন্দা সংস্থাকে বিরোধী দল দমনে ব্যবহার করা হয়েছে। তারা গুম-খুন করেছে দক্ষতার সঙ্গে। কিন্তু এখন খুনিকে ধরতে পারে না। ৭২ ঘণ্টা পার হলেও খুনিদের গ্রেপ্তার করতে পারে নাই। কোথা থেকে খেলা চলছে সেটা এখনও বের করতে পারে নাই।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না। এটি প্রত্যাহার করতে হবে। অথর্ব এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
এবি/