দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, নির্বাচনের বিষয়ে যারা এক সময় তাড়াহুড়া করতো, তারাই এখন তালবাহানা করছে। নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কোনো তালবাহানা চলবে না।
মঙ্গলবার সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মামুদ্দি গ্রামে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ড. ইকবাল হোসাইন বলেন, নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন হতে হবে এবং এবার জামায়াতের জয়কে কেউ ঠেকাতে পারবে না।
তিনি আরও বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান একজন আন্তর্জাতিক মানের নেতা এবং তাঁর সঙ্গে প্রতিদিন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বৈঠক করছে। বিদেশিরাও চাই এ দেশে জামায়াত ক্ষমতায় আসুক। জামায়াত ক্ষমতায় আসা মানে সৎ এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমির মাওলানা মমিনুল হক সরকার।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের শূরা এবং কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. আকরাম।
এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাখাওয়াত, ব্যবসায়ী কাজী নাসির উদ্দিন, সোনারগাঁ থানা ছাত্রশিবির সভাপতি আজিজুল, সনমান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মমিনুল এবং মাওলানা ফেরদাউস।
বৈঠক শেষে জামায়াত নেতারা হরিহরদী বাজারে দাঁড়িপাল্লা পক্ষে গণসংযোগ করেন।
এমএস/