দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি বা ফ্যাসিবাদবিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি জোট করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তফসিল ঘোষণার পর জোটের বিষয়ে আলাপ-আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খাঁন।
বিএনপির ৩১ দফা কর্মসূচির সঙ্গে গণঅধিকার পরিষদসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলো একমত হয়েছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আমরা বিএনপির সঙ্গে এক হয়ে লড়াই করেছি। নির্বাচনে জোট গঠনের বিষয়ে গণঅধিকার পরিষদ ও বিএনপির মধ্যে আগেও আলাপ-আলোচনা হয়েছে।
তিনি বলেন, আমি আমার নির্বাচনি এলাকা ঝিনাইদহ-২ আসনে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছি। প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা মাঠ পর্যায়ে নানাভাবে জরিপ করার চেষ্টা করছি, গণঅধিকার পরিষদের জনপ্রিয়তা কেমন হয়েছে। আমরা ভোটের মাঠের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করার চেষ্টা করছি।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সঙ্গে যদি গণঅধিকার পরিষদের জোট হয়, তাহলে জোটের প্রার্থীদের বিষয়ে বিএনপি তাদের মতো সিদ্ধান্ত নেবে। বিএনপির কর্মী ও ভোটাররা কীভাবে জোটপ্রার্থীকে সহায়তা করবে, সেটা বিএনপিই পর্যবেক্ষণ করবে। তারেক রহমান কাউকে জোট প্রার্থী ঘোষণার পরে বিএনপির কোনো নেতাকর্মী সেটার বিরোধিতা করবে বলে আমার বিশ্বাস হয় না। কারণ, আমার নিজ এলাকার বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গেও আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে।
আরএ