দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে বানচালের জন্য ষড়যন্ত্র করছে বিএনপি।
শুক্রবার (২১ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ মন্তব্য করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, সংবিধানের বাইরে কারও চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সংবিধানবিরোধী তৎপরতার কাছে আওয়ামী লীগ আত্নসমর্পণ করবে না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি কথায় কথায় দফা দিচ্ছে, বিদেশিরাও দফা দিচ্ছে। বিএনপির একটাই দফা শেখ হাসিনাকে হটাতেই হবে। প্রধানমন্ত্রীকে যেখানে পদত্যাগ করতে বলছে সেখানে তারা ডায়ালগ করবে কার সঙ্গে।
তিনি আরও বলেন, বিএনপি ‘এক দফা’ ঘোষণার পর থেকে সারাদেশে হত্যাযজ্ঞে মেতে ওঠেছে। তারা আবার আগের মতো রাষ্ট্রের ওপর ধ্বংসযজ্ঞ চালাতে চায়।
সেতুমন্ত্রী বলেন, বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। আফ্রিকান দেশগুলোতে নির্বাচন নিয়ে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে। এগুলো মেটাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানাই। বাংলাদেশের সংকট নিয়ে বিদেশিদের এতো মাথা ব্যথা না থাকলেও চলবে।
আ.লীগের এই শীর্ষ নেতা বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় অনেককে গ্রেফতার করা হয়েছে। প্রার্থী যেই হোক তার ওপর হামলা গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন হবে। কারও চক্রান্তমূলক রাজনৈতিক অভিলাষ বাস্তবায়ন হতে দিতে পারি না। বিএনপি জঙ্গিবাদের পৃষ্টপোষক। তাদের তৎপরতার কাছে সারেন্ডার করতে পারি না।
এসময় দলের সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।