দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুপ্রিম কোর্টের আইনজীবী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির বলেছেন, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যই তার নামে মামলা করা হয়েছে।
রোববার ঢাকার আদালতে তার বিরুদ্ধে মামলা হওয়ার পর ফেসবুকে এক প্রতিক্রিয়ায় তিনি এই অভিযোগ করেন।
শিশির মনির জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার নামে যে মামলা হয়েছে, তার বাদী ও সাক্ষীরা ঢাকা আইনজীবী সমিতির সদস্য এবং প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা একটি রাজনৈতিক দলের কর্মী। তিনি বলেন, মামলার বিবরণ পড়ে মনে হয়েছে রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্যই তার ‘আইনজীবী বন্ধুরা’ এ পদক্ষেপ নিয়েছেন।
তিনি আরও বলেন, তিনি আইনের শাসনে বিশ্বাসী এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। এ বিষয়ে উপযুক্ত আদালতে সময়মতো তারা পদক্ষেপ নেবেন।
উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা ওই মামলাটি তদন্তের দায়িত্ব আদালত পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) দিয়েছে।
এমএস/