দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাকে ‘ভীষণ উদ্বেগের’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ফুয়াদ এলাকায় পৌঁছানো মাত্র কিছু লোক তাকে লক্ষ্য করে ‘জুতা মারো’ ও ‘চামড়া তুলে নেব’ ধরনের স্লোগান দিচ্ছে। হতচকিত ফুয়াদকে কয়েকজন দ্রুত নিরাপদে সরিয়ে নিতে চেষ্টা করেন।
নিজের ফেসবুক পোস্টে তাসনিম জারা বলেন, ভিন্ন রাজনৈতিক মত থাকতেই পারে, নীতি নিয়ে প্রশ্ন থাকতেই পারে—তবে কোনো প্রার্থীর বিরুদ্ধে এমন অশোভন স্লোগান বা শারীরিক হুমকি গণতান্ত্রিক সংস্কৃতি নয়। তিনি লেখেন, একজন প্রার্থী যখন নিজের এলাকায় যান, তখন তাকে ঘিরে এমন আক্রমণাত্মক আচরণ গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, রাজনীতিতে মতবিরোধ থাকবে, তর্কও হবে। ভোটাররা চাইলে ভোট দিতে পারেন, না চাইলে দেবেন না—এটাই হওয়া উচিত স্বাভাবিক নিয়ম। কিন্তু শারীরিক হেনস্তা বা অশালীন ভাষায় আক্রমণ কোনোভাবেই রাজনৈতিক শালীনতার মধ্যে পড়ে না।
তাসনিম জারা শেষে সবাইকে যুক্তিবাদী ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণ গ্রহণের আহ্বান জানান।
এমএস/