দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে বলে জানিয়েছে ঢাকার কাতার দূতাবাস। এ ব্যবস্থাপনার সবকিছুই করছে কাতার সরকার।
দূতাবাস জানিয়েছে, শনিবার বিকেল ৫টায় জার্মানির সেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। কাতারের আমিরের পাঠানো আগের এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় আসতে না পারায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা পিছিয়ে যায়।
বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে পৌঁছানোর কারণেই লন্ডনে নেওয়ার প্রস্তুতিতে সময় লাগছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বার্তায় বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসেনি। সব ঠিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে। তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা উপযুক্ত থাকলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে ৭ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে তিনি যাত্রা করতে পারেন।
এমএস/