দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের উদ্যোগে জামালপুরের বকশীগঞ্জে দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ) বিকেল ৪টায় উপজেলার ধানুয়া কামালপুর হাই স্কুল মাঠে এ দোয়া মাহফিল হয়।
মাহফিলে এলাকাজুড়ে ছিল আবেগ এবং প্রত্যাশার সমন্বয়—যেখানে সাধারণ মানুষ প্রার্থনা করেছে শুধু একটি নামের জন্য—বেগম খালেদা জিয়া সুস্থ হোন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামের প্রতীক, জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা শুধু দলের নয়, জাতির প্রত্যাশা।’
তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যারা কুৎসিত রাজনৈতিক খেলায় মেতেছে, নির্বাচন বানচালের যে পায়তারা করছে, এ দেশের জনগণ তা রুখে দেবে। সরকার ঘোষিত নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে এবং দেশনায়ক তারেক রহমান বীরের বেশে এদেশে এসে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সরকার গঠন করে দেশ পরিচালনা করবেন ইনশাআল্লাহ্।’
এ আয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী ছাড়াও এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম থেকে নেতাকর্মী ও সমর্থকেরাও উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু কামনা করে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাবর্তনের জন্য মোনাজাত করা হয়। একইসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ ২৪-এর জুলাই অভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন- দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সভাপতিত্ব করেন ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মোকাদ্দেছ রিপন এবং সঞ্চালনা করেন ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান শরীফ হিমু।
/অ