দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, এই সংকট মুহূর্তে খালেদা জিয়ার চিকিৎসায় প্রয়োজন হলে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
সোমবার (১ ডিসেম্বর) রাতে এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর শুনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া বাংলাদেশের গণজীবনে বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

মোদি আরও বলেন, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ভারতের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। পাশাপাশি চিকিৎসা–সহায়তাসহ যে কোনো প্রয়োজনীয় সহযোগিতায় ভারত প্রস্তুত আছে।
এমএস/