দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিএনপির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প শেষ হয়েছে। এর আগে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কড়াইল বস্তি সংলগ্ন জামে মসজিদে বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম খালেদা জিয়ার সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মুসল্লিদের দোয়া চান।
তারেক রহমানের নির্দেশে ২৫ নভেম্বরের অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তায় হেলথ ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম শুক্রবার কড়াইল মসজিদের গলিতে অনুষ্ঠিত হয়। প্রথম দিনের মতোই বিভিন্ন হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে আগত শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেন।
ডা. রফিকুল ইসলাম জানান, দ্বিতীয় দিনেও মেডিসিন, সার্জারি, গাইনি, বার্ন ও প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, শিশুরোগ, চক্ষু, বক্ষব্যাধি, হৃদরোগসহ সব বিভাগের চিকিৎসকরা রোগীদের সেবা দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে।
দুই দিনে প্রায় ১৬ শতাধিক রোগী সর্দি, কাশি, জ্বর এবং অগ্নিকাণ্ডজনিত আঘাতসহ বিভিন্ন সমস্যা নিয়ে ক্যাম্পে আসেন এবং বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ নেন।
এসময় চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. নজরুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ আবু সাঈদ আবদুল্লাহ, সার্জারি বিশেষজ্ঞ ডা. সায়েম আল মনসুর ফায়েজি, ডা. আহমেদ সামি আল হাসান, প্লাস্টিক সার্জন ডা. শরিফ, কনসালটেন্ট ডা. জাকিয়া সুলতানা মিতালি, চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজিমসহ আরও অনেকে। দুই দিনের এই ক্যাম্পে বিভিন্ন মেডিকেল শিক্ষার্থী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।
এছাড়া ফিজিওথেরাপিস্ট তানভীর, মহসিন, এমট্যাবের নিয়াজ, রাফসানসহ বিভিন্ন চিকিৎসা-সংশ্লিষ্ট সংগঠন এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও ক্যাম্প পরিচালনায় অংশ নেন।
এমএস/