দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া দৌলতপুরে বিএনপির প্রার্থীতা পরিবর্তনের দাবিতে শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি গণমিছিলও বের করা হয়। এতে উপজেলার সর্বস্তরের প্রায় ১৫ হাজার নেতা-কর্মী অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, যুবদলের সদস্য সচিব মাছুম প্রফেসর, ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক রিপন মাস্টার ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু।
বক্তারা অভিযোগ করেন, ৩ নভেম্বর কেন্দ্রীয় কার্যালয় দৌলতপুরের যাকে বিএনপির প্রার্থী ঘোষণা করেছে, তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে। তারা উল্লেখ করেন, প্রার্থীটি ২০০১ সালের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করেছেন। ৫ আগস্টের পর তার বাহিনী উপজেলার সরকারি দপ্তরসহ বিভিন্ন জায়গায় দখলদারিত্ব সৃষ্টি করেছে। বক্তারা বলেন, সাধারণ দলের মানুষ ও ভোটাররা এই প্রার্থীকে ভয় পাবেন, তাই প্রার্থিতা পরিবর্তনের দাবি তুলেছেন।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবালের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন আলী, আনন্দ হক, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ আলী, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নূর আমিনসহ আরও অন্যান্য নেতা-কর্মী।
এমএস/